২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উল্টোরথের দিন হরতাল প্রত্যাহারের আহ্বান

সনাতন ধর্মাবলম্বীদের উল্টোরথের দিন সোমবার হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে মহনগর সার্বজনীন পূজা কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2011, 03:42 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সনাতন ধর্মাবলম্বীদের উল্টোরথের দিন সোমবার হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে মহনগর সার্বজনীন পূজা কমিটি। শুক্রবার বিকাল ৪টায় মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে কমিটির সাধারণ সম্পাদক বাবুল দেবনাথ বলেন, "১১ জুলাই সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উদযাপিত হবে। কিন্তু ওই দিন সারা দেশে হরতালের ডাক দেওয়া হয়েছে। এতে সংখ্যালঘুদের অসহায়ত্ব আবারো প্রমাণিত হয়েছে।" ৩ জুলাই জগন্নাথ দেবের রথযাত্রার দিনেও পৃথক দাবিতে হরতাল করে ইসলামী আন্দোলন ও তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। অবশ্য পূজা কমিটির অনুরোধে ওই দিনের হরতালের সময় কমিয়ে পূর্ণ দিবস থেকে অর্ধ দিবস করে ইসলামী আন্দোলন। সংবিধানে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' কথাটি না রাখার প্রতিবাদে ১২টি ইসলামপন্থী দল রোববার থেকে দেশব্যাপী ৩০ ঘণ্টার যে হরতাল ডেকেছে, তার দ্বিতীয় দিনেই উল্টোরথযাত্রার দিন নির্ধারিত আছে। বিএনপি ও জামায়াতে ইসলামীও এই হরতালে সমর্থন দিয়েছে। হরতালের কারণে 'ধর্মীয় সংখ্যালঘুদের' উল্টোরথ উৎসব বিঘি