২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে দূরপাল্লার বাস শ্রমিক ধর্মঘট

যাত্রীবাহী বাসে হামলার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে লালমনিরহাটে দূরপাল্লার বাস শ্রমিকরা ধর্মঘট শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2011, 03:41 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

লালমনিরহাট, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রীবাহী বাসে হামলার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে লালমনিরহাটে দূরপাল্লার বাস শ্রমিকরা ধর্মঘট শুরু করেছে। ফলে লালমনিরহাট ও বুড়িমারী থেকে ঢাকা, চট্টগ্রাম, ফেনীসহ দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভারত, নেপাল ও ভুটান থেকে দেশে আসা যাত্রীরা বুড়িমারী স্থলবন্দরে দুর্ভোগের শিকার হচ্ছেন। গত ৩ জুলাই রাতে সিরাজগঞ্জের চান্দাইকোনায় লালমনিরহাট থেকে ঢাকাগামী কয়েকটি যাত্রীবাহী বাসে হামলা ও শ্রমিককে মারধর করে কোচগুলোকে আবার ফেরত পাঠায় একদল দুর্বৃত্ত। লালমনিরহাট জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের দাবি রুট পারমিট নিয়ে পাবনা ও লালমনিরহাট বাস মালিক সমিতির দ্বন্দ্বের জেরে সিরাজগঞ্জে ওই ঘটনা ঘটানো হয়। জেলা বাস ও মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, শ্রমিকদের উপেক্ষা করে কোনো মালিক বাস চালানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিকদের ওপর হামলার বিচার না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে বলে তারা জানিয়েছেন। লালমনিরহাট বাস মালিক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, বিষয়টির সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত শ্রমিকরা গাড়ি চালাতে রাজি নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৫ ঘ.