ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খ্যাতিমান চিত্রশিল্পী আমিনুল ইসলামকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।
এর আগে বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক শিক্ষক আমিনুল ইসলাম শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে মারা যান। তার বয়স হয়েছিলো ৮০ বছর।
শিল্পীর মরদেহ বেলা ১১টা ২০ মিনিটে চারুকলা অনুষদ প্রঙ্গণে আনা হয়। সেখানে চারুকলার শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানায়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বাদ জুমা নামাজে জানাজা শেষে তার মরদেহ বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হয়। বেলা আড়াইটায় তাকে দাফন করা হয়।
এই শিল্পীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধনমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পী কাইয়ুম চৌধুরী, মনিরুল ইসলাম, সাহিত্যিক সৈয়দ শামসুল হক, মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি মফিদুল হক চারুকলা অনুষদ প্রাঙ্গণে তাকে দেখতে যান।
এই চিত্রশিল্পী ক্যান্সারে রোগে ভুগছিলেন। তার মেয়ে রত
bdnews24