বাগেরহাট, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় এক নছিমন চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাগেরহাট-পিরোজপুর সড়কের কচুয়া উপজেলার বাঁধাল বাজারের রেইনবো হ্যাচারির সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কচুয়া থানার ওসি আ.ন.ম খায়রুল আনাম।
নিহত চালকের নাম আব্দুর রহিম হাওলাদার (২৫)। সে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দেবীপুর গ্রামের মোজাম্মেল হাওলাদারের ছেলে।
শুক্রবার সকালে পুলিশ রহিমের মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/কেএমএস/১২০১ ঘ.
bdnews24