২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে মিনিবাসে আগুন

রাজধানীর শাহবাগ মোড়ে বারডেম হাসপাতালের সামনে একটি মিনিবাসে আগুন লাগে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2011, 05:10 AM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শাহবাগ মোড়ে বারডেম হাসপাতালের সামনে একটি মিনিবাসে আগুন লাগে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি জানান, মিনিবাসের পেছনের কয়েকটি সীট পুড়ে গেছে। যাত্রী থাকলেও সবাই বেরিয়ে পড়ায় কেউ হতাহত হয়নি। কেউ অগ্নিসংযোগ করেছে না যান্ত্রিক ক্রটির কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। দমকল বাহিনী সূত্র জানায়, তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরআরডি/কেএমএস/১০৫৭ ঘ.