ঢাকা, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় ও সংসদীয় কার্যক্রমে গণতন্ত্র চর্চার আহ্বান জানিয়ে নবম জাতীয় সংসদের ঘটনাবহুল নবম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেছেন স্পিকার আবদুল হামিদ।
গত ২২ মে অধিবেশন শুরুর পর নতুন অর্থবছরের বাজেট অনুমোদনের পাশাপাশি ১৯টি সরকারি বিল সংসদে ওঠে; পাস হয় ৮টি। এর মধ্যে বহু আলোচিত পঞ্চদশ সংবিধান সংশোধন আইনও রয়েছে। বিরোধী দল পুরো অধিবেশনেই ছিল অনুপস্থিত।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের আদেশ পাঠের মধ্য দিয়ে স্পিকার বৃহস্পতিবার রাত ৮টা ৮ মিনিটে বাজেট অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। এর আগে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বক্তৃতা করেন।
নবম অধিবেশনের সমাপনী ভাষণে স্পিকার বলেন, "সকলের সরব অংশগ্রহণে এবারের এ অধিবেশনটি হয়ে উঠেছিল প্রাণবন্ত ও কার্যকর। আমি আশা করি, ভবিষ্যতে সরকারি ও বিরোধী দলের সদস্যরা আইন প্রণয়নসহ সংসদের সকল কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের যাত্রাকে আরো বেগবান করবে।"
প্রধান বিরোধী দল বাজেট আলোচনায় অংশ নিলে তাদের মতামতের আলোকে বাজেটকে আরও গঠনমূলক করা যেত বলেও উল্লেখ করেন তিনি।
স্পিকার বলেন, গণতন্ত্র এখন আর ভোটাধিকার ও নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। এর পরিধি অনেক বি
bdnews24