২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপসচিব ও সিনিয়র সহকারী সচিব পর্যায়ে রদবদল

উপসচিব ও সিনিয়র সহকারী পর্যায়ের আট কর্মকর্তার পদে বৃহস্পতিবার রদবদল হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 02:33 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপসচিব ও সিনিয়র সহকারী পর্যায়ের আট কর্মকর্তার পদে বৃহস্পতিবার রদবদল হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে বৃহস্পতিবার এসব রদবদল করা হয়। এদের মধ্যে দুইজন উপসচিব এবং ছয়জন সিনিয়র সহকারী সচিব। উপসচিবদের মধ্যে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত আনোয়ারা বেগমকে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন (২য় পর্যায়) প্রকল্পের প্রকল্প পরিচালক এবং পারভীন আকতারকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিচালক (সিপিটিইউ) করা হয়েছে। নড়াইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুর রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব ও ঝিনাইদহ সদরের ইউএনও এটিএম আব্দুল্লাহেল বাকিকে জেলা পরিষদের সচিব নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এ ছাড়া টাঙ্গাইলের ভূয়াপুরের ইউএনও কেএম আবদুল ওয়াদুদকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ইউএনও হিসাবে নিয়োগের জন্য কিশোরগঞ্জের নিকলীর সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিনকে ঢাকা এবং অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহ মোমিন ও জামালপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) শাহ আবদুল সাদীকে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২০৩২ ঘ.