২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বজ্রপাতে মাছচাষি নিহত

ফেনীর সোনাগাজীতে বজ্রপাতে দেলোয়ার হোসেন টুটুল নামে এক মাছচাষির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 02:07 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ফেনী, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর সোনাগাজীতে বজ্রপাতে দেলোয়ার হোসেন টুটুল নামে এক মাছচাষির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামে এ ঘটনা ঘটে। চরদরবেশ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, দেলোয়ার বাড়ির পাশে মাছের খামারে খাবার দিচ্ছিলেন। এসময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০০০ ঘ.