ফেনী, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনী সদর উপজেলায় ইউপি নির্বাচনে জাল ভোটদানে সহায়তার অভিযোগে এক কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার শর্শদি ইউনিয়নের ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার কানুলাল ঘোষের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন দুপুরে এ আদেশ দেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, কানুলাল ঘোষকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৫ ঘ.
bdnews24