২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঞ্চডুবি: ট্যাংকারের মাস্টারসহ গ্রেপ্তার ২

শীতলক্ষ্যা নদীতে জ্বালানি তেলের ট্যাংকারের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 10:22 AM

Updated : 24 Aug 2022, 03:30 PM

নারায়ণগঞ্জ, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শীতলক্ষ্যা নদীতে জ্বালানি তেলের ট্যাংকারের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ'র (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জ ঘাট থেকে মাস্টার ফারুক হোসেন ও সুকানি মিজানুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। বন্দর থানার ওসি হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া নিখোঁজদের সন্ধানে নদীতে টহল পুলিশের তল্লাশি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে একটি জ্বালানি তেলবাহী ট্যাংকারের ধাক্কায় নারায়ণগঞ্জের বন্দর থানার চর মুক্তারপুরের কাছে শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর মোহনায় লঞ্চটি ডুবে যায়। এটি চাঁদপুরের মতলব থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিলো। এ ঘটনায় কলাগাছিয়া ফাঁড়ির আর্মড পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা করেছেন। আরো একটি লাশ উদ্ধার এদিকে বৃহস্পতিবার ডুবে যাওয়া লঞ্চের আরো এক যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ৯ জনের লাশ উদ্ধার করা হলো। মুন্সীগঞ্জ সদর থানার ওসি শহীদুল ইসলাম জানান, সকালে চর মুক্তারপুরের শাহ সিমেন্ট কারখানার কাছে শীতলক্ষ্যায় ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় (৬০) এক নারীর লাশ উদ্ধার হয়। এর আগে উদ্ধারকৃত আটটি লাশের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মতলবের বুলবুল লালপুর গ্রামের রিপা (১৮), মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম পাটয়ারী (৩৫), মতলবের মালারকান্দি গ্রামের সুরজ মিয়া (৪০) ও তার ছেলে শাকিল (১১), মতলবের কালীপুরা গ্রামের মনোয়ারা বেগম (৪৫) ও মুন্সীগঞ্জের আব্দুল