২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে এসএম কৃষ্ণার সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা দুই দেশের সম্পর্ক আরো গাঢ় করার ওপর জোর দিয়ে বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক এশিয়ার অন্যান্য দেশের জন্য রোলমডেল হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 08:33 AM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা দুই দেশের সম্পর্ক আরো গাঢ় করার ওপর জোর দিয়ে বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক এশিয়ার অন্যান্য দেশের জন্য রোলমডেল হবে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ অলোচ্য বিষয়গুলো সাংবাদিকদের জানান। কৃষ্ণা আশা প্রকাশ করেছেন, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের আগেই দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো নিষ্পন্ন হবে। বৈঠকে ভারতের ট্রানজিট সুবিধার মতো ভুটান ও নেপালের ট্রানজিট সুবিধা নিয়েও অলোচনা হয় বলে প্রেসসচিব জানান। শেখ হাসিনা বলেন, "এ অঞ্চলের প্রধান শত্র" হলো দারিদ্র্য। দারিদ্র্য দূর করতে শান্তিপূর্ণ পরিস্থিতি ও গণতন্ত্র বাঞ্ছনীয়।" দারিদ্র্য বিমোচনে দুই দেশের সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। অটিজম বিষয়ক এক সম্মেলনে অংশ নিতে ভারতের ক্ষমতাসীন দলের প্রধান সোনিয়া গান্ধী আগামী ২৫ জুলাই ঢাকা আসছেন। তার সফর নিয়েও আলোচনা করেন ভারতীয় পরারাষ্ট্রমন্ত্রী। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএম/এমআই/১৪২০ ঘ.