২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে পুড়েছে ১২ দোকান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উত্তর ছলিমপুরে আগুনে ১২টি দোকান পুড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 06:45 AM

Updated : 24 Aug 2022, 03:31 PM

চট্টগ্রাম, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উত্তর ছলিমপুরে আগুনে ১২টি দোকান পুড়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে একটি দোকানের রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে বিভিন্ন মালিকের তিনটি মুদির দোকান, দুটি সেলুন, একটি ওষুধের দোকান, একটি আসবাব পত্রের দোকান, একটি কুলিং কর্নার, দুটি ছোট চায়ের দোকানসহ ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায় বলে আগ্রাবাদ ফায়ার স্টেশনের কর্মকর্তা ফরিদ আহমেদ জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মোট ১০ লাখ টাকার মালামাল পুড়েছে। তবে কেউ হতাহত হয়নি বলে জানান ফরিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১২৩৫ ঘ.