২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিল-২০১১ সংসদে

বর্তমান ও ভবিষ্যতের সম্ভাব্য চাহিদা পূরণে সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিল-২০১১ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 03:36 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান ও ভবিষ্যতের সম্ভাব্য চাহিদা পূরণে সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিল-২০১১ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বুধবার কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বিলটি উত্থাপন করেন। ১৯৯৬ সালে প্রণীত আইনটি রহিত করে সংশোধিত আকারে বিলটি উত্থাপন করা হয়। কৃষি গবেষণার ক্ষেত্রে বিদেশি সহায়তার ব্যবহার সম্পর্কে সরকারকে পরামর্শ দেবে কাউন্সিল- এমন বিধান রাখা হয়েছে বিলে। বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। দুই সপ্তাহের মধ্যে স্থায়ী কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপনের জন্য বলেন সংসদের বৈঠকে সভাপতির ডেপুটি স্পিকার শওকত আলী। বিলে কাউন্সিলের প্রধান কার্যালয় ঢাকায় এবং সরকারের অনুমোদনক্রমে প্রয়োজনে বাংলাদেশের যে কোনো স্থানে শাখা কার্যালয় স্থাপন করার বিধান রয়েছে। কাউন্সিলের পরিচালনা ও প্রশাসন পরিচালনা করবে নির্বাহী পরিষদ। আর নির্বাহী পরিষদ গভর্নিং বডির কাছে দায়বদ্ধ থাকবে। সরকারের কৃষিমন্ত্রী, মৎস্য ও প্রানিসমম্পদমন্ত্রী, পরিবেশ ও বনমন্ত্রী, স্পিকার মনোনীত সংসদীয় স্থায়ী কমিটির একজন সভাপতি, তিনজন সচিব, বাংলাদেশ কৃষি বিদ্যালয়ের উপাচার্যসহ মোট ২৩ জনের গভর্নিং বডি থাকবে। বিলের ৯ নম্বর ধারায় কাউন্সিলের উদ্দেশ্য ও কার্যাবলীতে বলা হয়েছে