মৌলভীবাজার, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা দেড়টার দিকে বলিয়ারভাগ হাওর থেকে লাশ উদ্ধার করা হয় বলে মৌলভীবাজার মডেল থানা উপ-পরিদর্শক (এসআই) সজল কুমার কানু জানান।
নিহত সাহেদ মিয়া (২২) সদর উপজেলার সাদিয়া গ্রামের সাব্বির মিয়ার ছেলে। তার মা বাবাসহ পুরো পরিবার লন্ডনে থাকেন।
এসআই সজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাহেদ সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি।
দুপুরে এলাকাবাসী লাশ দেখে থানায় খবর দেয়। পুলিশ হাওরের কচুরিপানার নিচ থেকে সাহেদের গলাকাটা লাশ উদ্ধার করে।
পূর্ব শত্র"তার জেরে এ খুনের ঘটনাটি ঘটেছে বলে পুলিশের ধারণা।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে সজল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৭১০ ঘ.
bdnews24