২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজের টাকা জমার সময় বেড়েছে

চলতি বছর হজে যেতে আগ্রহীদের মোয়াল্লেম ফিসহ বিমান ভাড়া ও হজ সংক্রান্ত অন্যান্য অর্থ জমা দেওয়ার সময় পাঁচ দিন বাড়ানো হয়েছে। ১২ জুলাই পর্যন্ত এ টাকা জমা দেওয়া যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 10:28 AM

Updated : 07 Jul 2022, 08:58 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছর হজে যেতে আগ্রহীদের মোয়াল্লেম ফিসহ বিমান ভাড়া ও হজ সংক্রান্ত অন্যান্য অর্থ জমা দেওয়ার সময় পাঁচ দিন বাড়ানো হয়েছে। ১২ জুলাই পর্যন্ত এ টাকা জমা দেওয়া যাবে।

বুধবার ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগের ঘোষণা অনুযায়ী ৭ জুলাই ছিলো হজের টাকা জমা দেওয়ার শেষ দিন। তবে ৬ ও ৭ জুলাই চার দলের ডাকে হরতাল চলছে। এছাড়া রোব ও সোমবার হরতাল ডেকেছে ১২টি ইসলামী দল।

মন্ত্রণালয়ের উপসচিব (হজ) জাহাঙ্গীর আলমের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে এ বছর সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীদের মোয়াল্লেম ফি, বিমান ভাড়া ও এ সংক্রান্ত অন্যান্য অর্থ জমা দেওয়া সময়সীমা ১২ জুলাই (১০ শাবান, ১৪৩২ হিজরী) মঙ্গলবার পর্যন্ত বাড়ানো হয়েছে।

হরতালের কারণে টাকা জমা দিতে বিঘ