২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক শিক্ষা: ৩২ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

প্রাথমিক শিক্ষার উন্নয়নে বাংলাদেশকে ৩২ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2011, 08:15 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক শিক্ষার উন্নয়নে বাংলাদেশকে ৩২ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় এই ঋণ দেওয়া হচ্ছে জানিয়ে মঙ্গলবার এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের পরিচালনা পর্ষদ এই ঋণ অনুমোদন করেছে। এই আন্তর্জাতিক সংস্থার দক্ষিণ-এশিয়া অঞ্চলের মহাসচিব সুলতান এইচ রহমান বলেন, এডিবির সহায়তায় এই প্রকল্পের আওতায় প্রাথমিক পর্যায়ের পাঠ্যবই ও পাঠসূচির উন্নয়ন ও শিক্ষক প্রশিক্ষণের পাশাপাশি শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য একটি শিশুবান্ধব ও অধিকতর কার্যকর ব্যবস্থা গড়ে তোলা হবে। এই প্রকল্পের আওতায় এডিবি প্রাথমিক স্তরের আগে এক বছর মেয়াদী শিক্ষা এবং অপ্রাতিষ্ঠানিক প্রাথমিক শিক্ষার উন্নয়নেও সহযোগিতা দেবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/০২০০ ঘ.