২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে ওষুধের কাঁচামাল রপ্তানির আগ্রহ আফগানিস্তানের

বাংলাদেশের ওষুধ শিল্পে ব্যবহারোপযোগী কাঁচামাল রপ্তানির আগ্রহ প্রকাশ করেছে আফগানিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2011, 05:21 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের ওষুধ শিল্পে ব্যবহারোপযোগী কাঁচামাল রপ্তানির আগ্রহ প্রকাশ করেছে আফগানিস্তান। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত আব্দুল রহিম ওরাজ এ আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশের ক্রমবর্ধমান ওষুধশিল্পের প্রশংসা করে আফগান রাষ্ট্রদূত বলেন, "আফগানিস্তানে ৩০০ প্রজাতির অধিক ভেষজ জন্মে যা স্থানীয় চাহিদা মিটিয়ে বাংলাদেশে রপ্তানি করা যায়।" স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী ঔষধশিল্পের মালিকদের আফগানিস্তান থেকে ভেষজ কাঁচামাল আমদানির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে বলবেন বলে আফগান রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন। দেশের শীর্ষস্থানীয় ওষুধনির্মাতা বেক্সিমকো ফার্মার প্রধান নির্বাহী কর্মকর্তা রবউর রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশে ভেষজ ওষুধের ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমানে চীন ও ভারত থেকে কাঁচামাল আমদানি করা হয় বলেও জানান তিনি। ওষুধ প্রশাসনের তথ্য অনুযায়ী দেশে অন্তত ১৫টি প্রতিষ্ঠান ভেষজ ওষুধ তৈরি করছে এবং দেশে এক হাজার দুশ কোটি টাকার ভেষজ ওষুধের বাজার রয়েছে। বাংলাদেশ বর্তমানে ইউরোপের বিভিন্ন দেশসহ ৮০টি দেশে ওষুধ রপ্তানি করছে বলে জানান বেক্সিমকো ফার্মার ওই কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/আরআরডি/পিডি/২৩১৭ ঘ.