ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পর্যায়ের ছয় কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে। এদের মধ্যে একজনকে প্রত্যাহার এবং পাঁচজনকে নতুন করে ইউএনও'র দায়িত্ব দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে মঙ্গলবার এসব রদবদল করা হয়।
এদের মধ্যে ফরিদপুর আলফাডাঙ্গার ইউএনও রোকেয়া খাতুনকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
নতুন করে ইউএনও'র দায়িত্ব পাওয়াদের মধ্যে ময়মনসিংহ ত্রিশালের সহকারী কমিশনার (ভূমি) লোকমান হোসেনকে ঢাকা, মুন্সিগঞ্জ লৌহজংয়ের সহকারী কমিশনার (ভূমি) জাহেদুর রহমানকে সিলেট, চট্টগ্রাম কেন্দ্রীয় সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) অলিওর রহমান ও গোপালগঞ্জ কাশিয়ানীর সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আলিম খাঁন ওয়ারেশীকে বরিশাল এবং মাদারিপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদকে খুলনায় ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৯৪৯ ঘ.
bdnews24