২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দেশবিরোধী' চুক্তি বাতিলের দাবি ঢাবি শিক্ষকদের

দেশের স্বার্থ সংশ্লিষ্ট সব চুক্তি প্রকাশ এবং 'দেশবিরোধী' সব চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২৫০ জন শিক্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2011, 07:18 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের স্বার্থ সংশ্লিষ্ট সব চুক্তি প্রকাশ এবং 'দেশবিরোধী' সব চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২৫০ জন শিক্ষক। সোমবার বিকালে এক যুক্ত বিবৃতিতে শিক্ষকরা সরকারের উদ্দেশে বলেন, দেশের স্বার্থবিরোধী সব চুক্তি বাতিল করতে হবে। তেল-গ্যাস, খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকে ঢাকায় রোববারের অর্ধদিবস হরতালে পুলিশের 'দমনপীড়নেরও' নিন্দা জানিয়েছেন বিবৃতিদাতা শিক্ষকরা। ওই দিন টিএসসি এলাকায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ওপর 'পুলিশি' নির্যাতনের ঘটনায় দোষীদের শাস্তি দাবি করা হয়েছে বিবৃতিতে। বঙ্গপোসাগরের দুটি ব্লক থেকে তেল-গ্যাস উত্তোলনে যুক্তরাষ্ট্রের কোম্পানি কনকো-ফিলিপসের সঙ্গে সরকারের উৎপাদন-বণ্টন (পিএসসি) চুক্তি বাতিলের দাবিতে তেল-গ্যাস রক্ষা কমিটি ওই হরতাল ডাকে। বিবৃতিদাতাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ, অধ্যাপক আফম ইউসুফ হায়দার, বিএনপি সমর্থক সাদা দলের আহ্বায়ক অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক মো. আমিনুর রহমান মজুমদার, অধ্যাপক ড. তাজমেরী এসএ ইসলাম, অধ্যাপক মো. আখতার হোসেন খান, অধ্যাপক আবদুর রশিদ, অধ্যাপক দিল রওশন জিন্নাত আরা নাজনীন, অধ্যাপক লায়লা নূর ইসলাম, অধ্যাপক মো. আবুল বাশার, অধ্যাপক শাহিদা রফিক, অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. নেভিন ফরিদা ও অধ্যাপক সুকোমল বড়