খাগড়াছড়ি, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা থেকে খাগড়াছড়ি বেড়াতে এসে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন।
সোমবার দুপুরে মেয়েটিকে (১৬) উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে পুলিশ হেফাজতে রাখা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে আবদুল জলিল (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ।
এছাড়া মো. জুবায়ের (৩০) ও মো. ইউসুফ (২৭) নামে আরো দু'জন এ ঘটনায় জড়িত ছিল বলে আটক ব্যক্তি পুলিশকে জানিয়েছে।
মেয়েটি সাংবাদিকদের জানান, রোববার খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ভাইয়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে সন্ধ্যায় জিরোমাইল এলাকায় বাস থেকে নামেন তিনি।
ওই সময় তিন যুবক তাকে জোর করে পাশের জঙ্গলে নিয়ে পাশবিক নির্যাতন করলে তিনি অজ্ঞান হয়ে যান।
তদন্ত কর্মকর্তা সদর থানার উপ
bdnews24