গাইবান্ধা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে চার জন নিহত ও অন্তত ছয় জন আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-গাইবান্ধা সড়কের বোয়ালিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু সাঈদ জানান, দুর্ঘটনায় নিহত ও আহতদের সবাই নসিমনের আরোহী ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৯৪৬ ঘ.
bdnews24