২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিএওর 'ঝুঁকির' তালিকা থেকে শিগগিরই মুক্তির আশা

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) শিগগিরই আন্তর্জাতিক বিমান চলাচল কর্তৃপক্ষের (আইসিএও) ঝুঁকির তালিকা (সিগনিফিক্যান্ট সেফটি কনসার্ন) থেকে বেরিয়ে আসতে পারবে বলে আশা করছেন মন্ত্রী জি এম কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2011, 12:11 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) শিগগিরই আন্তর্জাতিক বিমান চলাচল কর্তৃপক্ষের (আইসিএও) ঝুঁকির তালিকা (সিগনিফিক্যান্ট সেফটি কনসার্ন) থেকে বেরিয়ে আসতে পারবে বলে আশা করছেন মন্ত্রী জি এম কাদের। সোমবার ঢাকায় 'কো-অপারেশন ডেভেলপমেন্ট অব অপারেশনাল সেফটি অ্যান্ড কন্টিনিউয়িং এয়ারঅর্দিনেস প্রোগ্রাম-সাউথ এশিয়ার (কসক্যাপ-এসএ)' অফিস স্থানান্তর অনুষ্ঠানে তিনি বলেন, "সিগনিফিক্যান্ট সেফটি কনসার্ন ওঠানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি, শিগগিরই এটা উঠে যাবে।" ফ্লাইট নিরাপত্তার দুর্বালতার কারণে ২০০৯ সালের মাঝামাঝি সময়ে বেবিচককে ওই তালিকাভুক্ত করে আইসিএও। এর আগে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অথরিটি বেবিচককে দ্বিতীয় ক্যাটাগরির নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে চিহ্নিত করে। এ প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জিএম কাদের জানান, বেবিচককে আবার প্রথম ক্যাটাগারিতে উন্নীত করার কাজ চলছে। আইসিএওর তত্ত্বাবধানে পরিচালিত কসক্যাপ-এসএ সদস্য রাষ্ট্রগুলোর সিভিল এভিয়েশনসহ সামগ্রিক এভিয়েশন ব্যবস্থা দেখভালের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। দক্ষিণ এশিয়ার আটটি দেশ কসক্যাপ-এসএর সদস্য। স