২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে নির্বাচনী সংঘর্ষে পুলিশসহ আহত ২০

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় শনিবার রাতে ইউপি নির্বাচনোত্তর সহিংসতায় এক সহকারী পুলিশ সুপারসহ (এএসপি) অন্তত ২০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2011, 03:20 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

খাগড়াছড়ি , জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় শনিবার রাতে ইউপি নির্বাচনোত্তর সহিংসতায় এক সহকারী পুলিশ সুপারসহ (এএসপি) অন্তত ২০ জন আহত হয়েছেন। মাটিরাঙ্গার মুসলিমপাড়া ভোট কেন্দ্রে এ ঘটনায় আহত এএসপি আল-আসাদ মো. মাহফুজুল ইসলামকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ প্রথমে ১৩ জনকে আটক করলেও জিজ্ঞাসাবাদ শেষে ১২ জনকে ছেড়ে দেওয়া হয়। আটক রয়েছেন মাহফুজ আলম (৪৫) নামে একজন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গুইমারা থানার ওসি স্বপন কুমার আইচ জানান, শনিবার রাত সোয়া ৮টার দিকে মুসলিমপাড়া কেন্দ্রে ভোট গণনা শেষে মালামাল নিয়ে ফেরার পথে পরাজিত এক সদস্য পদপ্রার্থীর সমর্থকরা রাস্তায় গাছ ফেলে পুনরায় ভোট গণনার দাবি জানায়। পুলিশ অবরোধ সরাতে গেলে ওই সদস্য পদপ্রার্থীর সমর্থকরা হামলা চালায়। এ সময় পুলিশ লাঠিপেটা করলে সংঘর্ষ বাধে। পুলিশ কর্মকর্তা আরো বলেন, নুরুল ইসলাম নামের এক সদস্য পদপ্রার্থীর সমর্থকদের হামলায় খাগড়াছড়ির সদর সার্কেলের এএসপি আল-আসাদ মো. মাহফুজুল ইসলামসহ ১০ পুলিশ ও বেশ কয়েকজন হামলাকারী আহত হয়েছে। পুলিশ সুপারিনটেনডেন্ট আবু কালাম ছিদ্দিক জানান, গুরুতর আহত সহকারী পুলিশ সুপারকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১১৭ ঘ.