ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে চুক্তিতে নিয়োজিত মোখতার হোসেনের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে রোববার এ মেয়াদ বাড়ানো হয়।
মোখতার হোসেন বর্তমানে ওই পদে চুক্তিতে দায়িত্ব পালন করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৫৫৭ ঘ.
bdnews24