২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে বাসচাপায় মহিলা নিহত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাসচাপায় এক মহিলার মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2011, 07:55 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

মৌলভীবাজার, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাসচাপায় এক মহিলার মৃত্যু হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের উত্তরসুর এলাকায় শনিবার রাতে এ দুর্ঘটনায় নিহত হন জয়ন্তী রাণী দেবনাথ ( ৪০)। তিনি উপজেলা সদরের সন্ধানী আবাসিক এলাকার রনজিৎ দেবনাথের স্ত্রী। লছনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১০টার দিকে টেম্পু থেকে নেমে সড়ক পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসসহ চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১৫৩ ঘ.