২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ৪ তাহরীর সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের চার সদস্যকে ঢাকায় গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের কাছে উস্কানিমূলক বিভিন্ন লিফলেট ও পুস্তিকা পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2011, 06:21 AM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের চার সদস্যকে ঢাকায় গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের কাছে উস্কানিমূলক বিভিন্ন লিফলেট ও পুস্তিকা পাওয়া গেছে। র‌্যাব-২ এর সহকারী পরিচালক সাফিউল সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার প্রথম প্রহরে ঝিগাতলার একটি একটি বাড়ি থেকে দুজন এবং মোহাম্মদপুরের একটি বাড়ি থেকে অন্য দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- হুমায়ুন আহমেদ বিদ্যুৎ (২২), মোহতাসিন গালিব (২২), মো.সাইদ পারভেজ (২৮) ও)মো.সমছুদ্দোহা ওরফে হাসান (২৪)। সাফিউল বলেন, পারভেজ উত্তরা আজিজ ফাউন্ডেশন স্কুলের একজন শিক্ষক। তবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ডিগ্রি নিয়েছেন। বাকি তিন জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন বলে তিনি জানান। জঙ্গি তৎপরতা চালানোর জন্য হিযবুত তাহরীরকে ২০০৯ সালে নিষিদ্ধ করে সরকার। এরপর অনেকদিন সংগঠনটির তৎপরতা দেখা না গেলেও স