২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলা জাদু আর বায়োস্কোপে সিসিমপুর মেলা

নানা ধরনের খেলা, জাদু, বায়োস্কোপ, পাপেট শো আর ছবি আঁকা- সব মিলিয়ে যেন শিশুদের স্বপ্নলোকের মেলা। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2011, 02:49 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা ধরনের খেলা, জাদু, বায়োস্কোপ, পাপেট শো আর ছবি আঁকা- সব মিলিয়ে যেন শিশুদের স্বপ্নলোকের মেলা। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওতায় আনার বিষয়ে সবাইকে সচেতন করতে রাজধানীর শিশু একডেমি মিলনাতনে শুরু হয়েছে দুদিনব্যাপী এই 'সিসিমপুর মেলা'। শুক্রবার বিকালে আনুষ্ঠানিক উদ্বোধন হলেও এ মেলা জমে ওঠে সকাল ১০টা থেকেই। শিশু একাডেমির দ্বিতীয় তলায় প্রতিটি প্রদর্শনীর পর শিশুদের মধ্যে হাজির হয় 'টিভি পাপেট শো' সিসিমপুরের দুই জনপ্রিয় চরিত্র হালুম ও টুকটুকি (ছদ্মবেশি)। শিশুরা তাদের সঙ্গে ছবি তুলে ও হাত মিলিয়ে মেলার আনন্দ ভাগাভাগি করে নেয়। এই মেলায় এসে হালুম আর টুকটুকিকে দেখে আবারো লেখাপড়া করার ইচ্ছে জেগেছে ১২ বছর বয়সী জাহাঙ্গীর হোসেনের। সিলেটের মাধবকুণ্ডের ছেলে জাহাঙ্গীর তার বড় ভাইয়ের সঙ্গে এখন কাজ করে পুরান ঢাকার কায়েরটুলির একটি ব্যাগ তৈরির কারখানায়। "ছোটবেলা থেকেই লেখাপড়ার খুব ইচ্ছা ছিল। কিন্তু সংসারে অভাব। মেলা দেখে মনে হচ্ছে, আরো লেখাপড়া করা দরকার ছিল," বললো জাহাঙ্গীর। গ্রামের বাড়িতে প্রতিবেশীদের টিভিতে সিসিমপুর দেখলেও ঢাকায় আসার পর অনুষ্ঠানটি দেখার আর সুযোগ হয় না তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জাহাঙ্গীর বলে, "শিশু একডেমির পাশ দিয়ে যাওয়ার সময় দেখি সিসিমপুর মেলা হচ্ছে। তাই ঢুকে পড়লাম।" শনিবার কাজ ফাঁকি দিয়ে হলেও সারাদিন এই মেলায় থাকার ইচ্ছা জাহাঙ্গীরের। সিসিমপুরের সবচেয়ে আকর্ষণীয় বিষয় কোনটি- এমন প্রশ্নে এই কিশোরের সরল উত্তর- 'পুরাটাই'। "আমি কিছু জানতে চাই, শিখতে চাই।" 'আকাশ ভরা চন্দ্র তারা কোথায় আছে জানতে চাই'- গেয়ে শোনায় জাহাঙ্গীর। জাহাঙ্গীরের মতোই শুক্রবার মেলায় এসেছিল আখাউড়ার আল-আমিন, লক্ষ্মীপুরের আব্দুল মান্নান, নোয়াখালীর আনোয়ার হোসেন। এরা সবাই কায়েরটুলিতে ব্যাগ বানানোর কাজ করে। দুই বছরের মেয়ে ফাওজিয়া আনজুম তাহসিনকে সঙ্গে নিয়ে মেলায় এসেছিলেন লালবাগের রোজি ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "অনুষ্ঠানটির টার্গেট গ্র"প ৩ থেকে ৬ বছরের শিশুরা হলেও আমার মেয়েটা খুব মনোযোগ দিয়ে সিসিমপুর দেখে। টিভিতে অনুষ্ঠান চলার সময় সে অন্য সব কিছু ভুলে যায়।" ৫ বছরের হুমায়রা হাসান মেলায় এসেছিল বাবা আসাদুজ্জামানের সঙ্গে। সিসিমপুর মেলায় হুমায়রার সবচে বেশি পছন্দ হয়েছে নৌকাবাইচের প্রদর্শনী। আসাদুজ্জামান বলেন, "এ ধরনের অনুষ্ঠান বাইরের জগতের সঙ্গে শিশুদের পরিচিত করে তোলে। তাই সন্তানের বায়নায় আমি বিরক্ত হয়নি। বরং প্রতি বছর ওকে নিয়ে অন্তত দুবার ঢাকার বাইরে যাওয়ার কথা চিন্তা করছি।" ষাটের দশকে যুক্তরাষ্ট্রের পিবিএস টেলিভিশন চ্যানেলে সিসেম স্ট্রিট নামের একটি অনুষ্ঠান দেখানো হতো। ওই অনুষ্ঠানেরই একটি সহ প্রযোজনা হলো সিসিমপুর। সিসেমী ওয়ার্কশপ ও নয়নতারা কমিউনিকেশনসের যৌথ উদ্যোগে নির্মিত এই অনুষ্ঠানটি ২০০৫ সাল থেকে স