২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলামোটরে বাস চাপায় সেবিকার মৃত্যু

রাজধানীর বাংলামোটরে শুক্রবার দুপুরে বাসের চাপায় এক সেবিকার মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2011, 11:56 AM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাংলামোটরে শুক্রবার দুপুরে বাসের চাপায় এক সেবিকার মৃত্যু হয়েছে। শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহজাহান জানান, শবনম মুস্তারি (২৭) নামে ওই সেবিকা ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে কাজ করতেন। তার গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়ার কুন্দসীতে। "রাস্তা পার হওয়ার সময় বিহঙ্গ পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই শবনমের মৃত্যু হয়।" তিনি আরো জানান, বাসটিকে আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এদিকে, শুক্রবার সকালে বাবু বাজার ব্রিজের ঢালে গাংচিল পরিবহনের একটি বাস রিকশাকে ধাক্কা দিলে রুনা আক্তার (২৮) নামে এক গৃহবধূ ঘটনাস্থলেই মারা যান। কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) ইয়াসিন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চালকসহ বাসটি আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/এএল/১৭৫৪ ঘ.