২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে গণপিটুনিতে একজনের মৃত্যু

ফরিদপুরে আলফাডাংগা উপজেলায় চুরি করার অপরাধে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2011, 09:57 AM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ফরিদপুর, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরে আলফাডাংগা উপজেলায় চুরি করার অপরাধে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। তার নাম মোজাফফর মোল্লা (৩৫)। আলফাডাংগা থানার ওসি এ বি এম জাকির হোসেন জানান, শুক্রবার ভোরে পাঁচুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পাঁচুরিয়া গ্রামের রওশন মোল্লার বাড়িতে সিঁধ কেটে ঢোকার সময় তাকে হাতেনাতে ধরা হয় বলে স্থানীয়রা জানিয়েছে। এ সময় উত্তেজিত এলাকাবাসীর গণপিটুনীতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি জাকির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/সিএস/১৫৪৮ ঘ.