২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নরসিংদী সদর উপজেলায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2011, 01:43 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

নরসিংদী, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী সদর উপজেলায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে ডৌকাদী সেতুর নীচ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে মাধবদী ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। পুলিশ ধারণা করছে অন্য কোন স্থানে তাকে হত্যা করে সেতুর নিচে লাশটি ফেলে রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৯৪১ ঘ.