কুড়িগ্রাম, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামে জামাত আলী (৩৮) নামের এক ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে একটি আদালত।
সেইসাথে তাকে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাজেদুল করিম এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ১০ সেপ্টেম্বর রাতে নাগেশ্বরীর আলোকনগর গ্রামের জামাত আলী প্রতিবেশী এক গৃহবধূকে ধর্ষণ করে।
এ ঘটনার পর স্বামী ওই গৃহবধূকে তালাক দেয়। এ ব্যাপারে পুলিশের সাহায্য না পেয়ে ওই গৃহবধূ ৩ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন কুড়িগ্রাম আদালতে মামলা দায়ের করেন।
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৮১৫ ঘ.
bdnews24