ঢাকা, ৩০ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বনানীর ইকবাল সেন্টারে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলাবাহিনী। প্রায় ৭০ ভরি স্বর্ণও উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার র্যাব এবং গোয়েন্দা পুলিশ আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সন্ধ্যার পর র্যাব রাজধানীর গাবতলী বাস টার্মিনাল, মহাখালী ও ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- মো. সগীর (২৬), মো. জুয়েল মৃধা (২৬), মো. কবির হোসেন (৩৮), মো. ফারুক সিকদার (৪৫) ও রোকেয়া বেগম (৫৫)।
তাদের কাছ থেকে ৭০ ভরি স
bdnews24