ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ির কোনাপাড়া ঝিল থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ওই এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, লোকটির পরনে শুধু একটি গেঞ্জি রয়েছে। এতে লেখা রয়েছে রংধনু ফিলিং ষ্টেশন, চট্টগ্রাম।
যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) আমেনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২-৩ দিন আগে লোকটিকে দুর্বৃত্তরা রশি দিয়ে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যার পর ওই ডোবায় ফেলে রাখে।
ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৫৫৬ ঘ.
bdnews24