সিরাজগঞ্জ, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে দুটি স্থানে নৌকা ডুবিতে তিন শিক্ষার্থীসহ চার জন নিখোঁজ রয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার উমারপুর ইউনিয়নের আগশিমুলিয়াছোল চরের কাছে একটি নৌকাডুবির ঘটনায় চার জন নিখোঁজ হয় এবং বৃহস্পতিবার দুপুরে উমারপুরেই চাল বোঝাই একটি নৌকা ডুবির ঘটনা ঘটে বলে পুলিশ ও উপজেলা প্রশাসন জানিয়েছে।
নিখোঁজরা হলেন উমারপুর ইউনিয়নের চান্দুইর রেজিষ্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী সুফিয়া খাতুন (১২), একই স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী নাজমা খাতুন (১১), একই ইউনিয়নের শৈলজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র মাসুদ রানা (৯) এবং চান্দুইর গ্রামের আ. গণি (৭৫)।
উমারপুর ইউনিয়নের দত্তকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চান্দুইর রেজিষ্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও শৈলজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
চৌহালি থানার ওসি আব্দুল হালিম জানান, খেলা শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৬৩ জন ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকরা মিলে নৌকাযোগে বাড়ি ফিরছিল। পথে ঝড়ের কবলে পড়লে নৌকাটি আগশিমুলিয়াছোল চরে আশ্রয় নেয়। ঝড় কমে গেলে আবার রওনা দেয়ার পরপরই চরের কাছে নৌকাটি ডুবে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসন ও স্থানীয়রা নৌকা নিয়ে উদ্ধার অভিযানে অংশ নেয়। রাত ১টা পর্যন্ত অভিযান চালিয়ে ৫৮ জনকে এবং বৃহস্পতিবার সকালে নদীর ভাটিতে মানিকগঞ্জের দৌলতপুর এলাকা থেকে শারমিন নামের এক স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়।
ওসি জানান, নৌকার মাঝি চান্দুইর গ্রামের গজনবী (৪৫) ও স্কুলছাত্রী শারমিনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লে
bdnews24