লন্ডন, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বৃটিশ আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী অ্যালান ডানকান।
লন্ডনে মঙ্গলবার ডিএফআইডি অফিসে সাংবাদিকদের ব্রিফ করার সময় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ আবার সংঘাতের রাজনীতির দিকে এগুচ্ছে- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এরকম এক প্রশ্নের জবাবে ডানকান বলেন, আমরা উদ্বিগ্ন।
"তবে আমরা এ ব্যাপারে কোনো নির্দেশ দিতে পারি না। বাংলাদেশকে উপদেশ ও উৎসাহ দিতে পারি। আমরা বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রমের উন্নয়ন দেখতে চাই। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনও দেখতে চাই।"
চলতি মাসে হয়ে যাওয়া তার সা
bdnews24