২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ছাত্রলীগের সম্মেলনের সময় পরিবর্তন

ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলনের সময় পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সম্মেলন শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2011, 06:00 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলনের সময় পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সম্মেলন শুরু হবে। আগের সময়সূচি অনুযায়ী সম্মেলন শুরুর কথা ছিল সকাল ১১টায়। ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি সোহেল রানা টিপু বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে বলেন, "সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের সকালে সংসদ অধিবেশনে যোগ দেবেন। এ কারণে সম্মেলনের সময় পরিবর্তন করা হয়েছে।" সম্মেলনের উদ্বোধন করবেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন। দীর্ঘদিন পর এই সম্মেলনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর পরপর সম্মেলন হওয়ার কথা থাকলেও এবার তা হচ্ছে প্রায় ৫ বছর পর। সর্বশেষ ২০০৬ সালের ৮ সেপ্টেম্বর ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলন হয়েছিল। ছত্রলীগের কেন্দ্রীয় কমিটির সম্মেলনের জন্য আগামী ১০ ও ১১ জুলাই দিন নির্ধারিত আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২৩৩৮ ঘ.