ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিনে মুক্তির পর কারাফটকে গ্রেপ্তার হয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
ছাত্রদল (উত্তর) সভাপতি কামাল আনোয়ার আহমেদ জানান, বুধবার দুপুরে জামিনে ছাড়া পাওয়ার পরপরই ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে সাদা পোশাকধারি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার হরতাল চলাকালে ১৩ জুন কাকরাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই হরতালে নিউ মার্কেট থানা এলাকায় একটি গাড়ি পোড়ানোর ঘটনায় দায়ের মামলায় খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/১৮৫৯ ঘ.
bdnews24