২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাসদস্যের বাসা থেকে তার স্ত্রীর লাশ উদ্ধার

রাজধানীতে এক সেনাসদস্যের বাসা থেকে তার স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই সেনাসদস্যকে পাওয়া যাচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2011, 12:44 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে এক সেনাসদস্যের বাসা থেকে তার স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই সেনাসদস্যকে পাওয়া যাচ্ছে না। রাবেয়া সুলতানা তোতা (২৫) নামে ওই নারীর লাম বুধবার সকালে জিয়া কলোনীর স্টাফ কোয়ার্টার থেকে উদ্ধার করে তার ক্যান্টনমেন্ট থানার পুলিশ। ক্যান্টমেন্ট থানার ওসি সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে খবর পেয়ে পুলিশ ২০১ নম্বর সড়কের ১২২/১০ জিয়া কলোনীর তৃতীয় তলা থেকে রাবেয়া সুলতানা তোতার লাশ গলায় গামছা পেঁচিয়ে মেঝেতে শোয়ানো অবস্থায় উদ্ধার করে। "স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে তার স্বামী সেনা সদস্য জাহাঙ্গীর হোসেন সজীবকে পাওয়া যাচ্ছে না।" রাবেয়ার বড় ভাই আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোরকে অভিযোগ করেন, তার বোনকে মারধর করে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেছে তার স্বামী। ওসি জানান, ময়নাতদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/১৮৪০ ঘ.