ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোরা ডটকম)- জঙ্গি তৎপরতার জন্য পাঁচটি সংগঠন নিষিদ্ধের পাশাপাশি আরো কয়েকটি দল সরকারের নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান।
সরকারদলীয় সংসদ সদস্য অপু উকিলের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, "দেশের মানুষ এখন আতঙ্কমুক্ত। আমি দৃঢ়তার সাথে বলতে চাই, বাংলাদেশের মাটিতে কোনো জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে স্থান দেওয়া হবে না।
"আমাদের ভূ-খণ্ড ব্যবহার করে যাতে কেউ অন্য দেশের শান্তি-শৃঙ্খলা বিঘি
bdnews24