সুনামগঞ্জ, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীতে নৌকাডুবির ঘটনায় আরো দুই জনের লাশ উদ্ধার হয়েছে। এ নিয়ে লাশের সংখ্যা দাঁড়ালো তিন এ।
বুধবার দুপুর ১১টায় স্থানীয় লোকজন নদী থেকে উপজেলার বাদাঘাট গ্রামের ছিদ্দিক মিয়া (২০) ও শিমুলবাক গ্রামের আল আমিনের (৩২) লাশ উদ্ধার করে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, দুটি লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার রাতে যাদুকাটা নদীতে নৌকা ডুবে বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুস সামাদের মৃত্যু হয়। নিখোঁজ হয় আরো ১০ যাত্রী।
বাকিদের উদ্ধারেও প্রশাসন ও স্থানীয় লোকজন তল্লাশি চালাচ্ছে বলে জানান ইউএনও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১২৫৯ ঘ.
bdnews24