সিলেট, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের বিশ্বনাথ উপজেলার সাতটি ইউনিয়নের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। এরমধ্যে ছয়টিতেই বিএনপি সমর্থিত প্রার্থীরা ও একটিতে জামায়াত সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছে।
মঙ্গলবার ভোটগ্রহণ শেষে রাতে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমদ ফল ঘোষণা করেন।
বিএনপি সমর্থিত চেয়ারম্যানরা হলেন- লামাকাজি ইউনিয়নে কবির হোসেন ধলা মিয়া, অলংকারিতে লিলু মিয়া, রামপাশায় আনোয়ার হোসেন খান, দৌলতপুরে আব্বাস আলী, বিশ্বনাথ সদরে জালাল উদ্দিন ও দেওকলস ইউনিয়নে তাহিদ মিয়া।
জামায়াত সমর্থিত চেয়ারম্যান হলেন- খাজাঞ্চী ইউনিয়নে নিজাম উদ্দিন সিদ্দিকী।
গত ৩১ মে থেকে এ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়নে এ নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিচফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১২৩০ ঘ.
bdnews24