২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ ট্রাক অস্ত্র: অভিযোগপত্র গ্রহণের শুনানি বুধবার

দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দায়ের অস্ত্র ও চোরাচালান মামলার সম্পূরক অভিযোগপত্র দুটি গ্রহণের শুনানি হবে বুধবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 03:34 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

চট্টগ্রাম, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দায়ের অস্ত্র ও চোরাচালান মামলার সম্পূরক অভিযোগপত্র দুটি গ্রহণের শুনানি হবে বুধবার। মঙ্গলবার বিকালে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম (সিএমএম) পরেশ চন্দ্র শর্মা সম্পূরক অভিযোগপত্র দুটি মহানগর দায়রা জজ আদালতে প্রেরণ করেন। বুধবার সকাল ১০ টায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ (ভারপ্রাপ্ত) গোলাম সারোয়ারের আদালতে অভিযোগপত্র গ্রহণের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম আদালতের সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মো. মাইনুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিএমএম আদালত থেকে অভিযোগপত্র দুটি দায়রা জজ আদালতে এসেছে। বুধবার এর ওপর শুনানি হবে। গত রোববার বিকালে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি'র সিনিয়র এএসপি মনিরুজ্জামান চৌধুরী প্রায় সাড়ে তিন বছর অধিকতর তদন্ত শেষে অস্ত্র ও চোরাচালান মামলার পৃথক সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। অস্ত্র মামলায় ৫০ জন এবং চোরাচালান মামলায় ৫২ জনকে আসামি করা হয়। এদের মধ্যে অধিকতর তদন্তে উভয় সম্পূরক অভিযোগপত্রে এনএসআই'র তৎকালীন ফিল্ড অফিসার আকবর হোসেন খান, অবসরপ্রাপ্ত সাবেক পরিচালক উইং কমান্ডার শাহাবুদ্দিন আহমেদ, সাবেক প্রধান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিম, সাবেক প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী, সাবেক উপ-পরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেন, সিইউএফএল এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহসিন উদ্দিন তালুকদার, সাবেক জিএম (প্রশাসন) কে এম এনামুল হক, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক ভারপ্রাপ্ত শিল্প সচিব নুরুল আমিন ও উলফা নেতা পরেশ বড়