২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ৩

পাঁচ দিন আগে অপহৃত এক শিশুকে কক্সবাজারের টেকনাফ থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় অপহরণকারীদের তিনজনেক গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 02:54 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

চট্টগ্রাম, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ দিন আগে অপহৃত এক শিশুকে কক্সবাজারের টেকনাফ থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় অপহরণকারীদের তিনজনেক গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে র‌্যাব-৭ চকরিয়া ক্যাম্পের একটি দল জেলার টেকনাফ থানাধীন কেরামতলী এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কিশোর মো জয়নাল আবেদীনকে (১৩) উদ্ধার করে। গ্রেপ্তারকৃত তিন অপহরণকারী হলেন- মনোয়ারা বেগম (৪৯), মো.সাদ্দাম হোসেন (২২) ও মোহাম্মদ নুর (৪৯)। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি এ এন এম সাজেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৩ জুন চকরিয়া থানাধীন বাঁশবাজার এলাকার আব্দুল শুক্কুরের ছেলে মো জয়নাল অপহৃত হন। ওইদিনই অপহৃতের পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে র‌্যাবের কাছে অভিযোগ করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ওই শিশুকে উদ্ধার ও অপহরণকারীদের তিন জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি। গ্রেপ্তাকৃতদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এএল/২০৪৪ ঘ.