২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ফেরারি আসামি গ্রেপ্তার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা থেকে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 01:17 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

বরিশাল, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের বাকেরগঞ্জ উপজেলা থেকে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কৃষ্ণকাঠীর বাড়ি থেকে মো. কালাম মীরকে (৩৫) গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ওসি রবিউল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, কয়েক বছর আগে বাকেরগঞ্জ থানায় দায়ের হওয়া একটি ডাকাতি মামলায় কালামকে ১০ বছরের সাজা দেয় আদালত। তখন থেকেই কালাম পলাতক। কালাম কৃষ্ণকাঠী এলাকার প্রয়াত নয়া মীরের ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৯১৬ ঘ.