২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বাস দুর্ঘটনায় প্রভাষক নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালী এলাকায় বাস দুর্ঘটনায় এক কলেজ শিক্ষিকা নিহত হয়েছেন। আহত হন ২০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 12:34 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

মুন্সীগঞ্জ, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালী এলাকায় বাস দুর্ঘটনায় এক কলেজ শিক্ষিকা নিহত হয়েছেন। আহত হন ২০ জন। মঙ্গলবার দুপুরে ঢাকা-বাড়ৈখালী- খাহ্রা সড়কে এই দুর্ঘটনায় নিহত হন খাহ্রা আদর্শ ডিগ্রি কলেজের ইংরেজির প্রভাষক সোনিয়া আফরোজ (৩৫)। একই কলেজের শিক্ষার্থী কাজল ঘোষ ও কামাল শেখকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। শ্রীনগর থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, ৩০/৩৫ জন যাত্রী নিয়ে একটি বাস বাস রাস্তার পাশে খাদে পানিতে পড়ে গেলে শিক্ষিকা সোনিয়া আফরোজ আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশ কর্মকর্তা আরো বলেন, দুর্ঘটনার পর কলেজের শিক্ষার্থীরা দুপুর দেড়টা থেকে কলেজের সামনে রাস্তা অবরোধ করে অন্তত ১০টি যান ভাংচুর করে। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নিলে বেলা ৪টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়। বাসের চালক ও সহকারী পলাতক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৬ ঘ.