২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে নির্বাচনী সংঘাতে মৃত্যু

হবিগঞ্জের লাখাই উপজেলার রুহিতনশী গ্রামে নির্বাচন পরবর্তী সংঘাতে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 11:16 AM

Updated : 24 Aug 2022, 03:26 PM

হবিগঞ্জ, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের লাখাই উপজেলার রুহিতনশী গ্রামে নির্বাচন পরবর্তী সংঘাতে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে নূর মোহাম্মদ (৩৫) চিকিৎসাধীন অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে মারা যান। তার বাবার নাম কাছন মিয়া। সোমবার দুুপুরে রুহিতনশী গ্রামে ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই সদস্য প্রার্থীর সমর্থকদের হামলায় নূর মোহাম্মদ গুরুতর আহত হন। বিকালেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৫ জুন এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। লাখাই ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রুহিতনশী গ্রামে বিজয়ী সদস্য জামাল তালুকদার ও পরাজিত সদস্য প্রার্থী তাহের মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় তাহের মিয়ার সমর্থক নূর মোহাম্মদসহ অন্তত ২০ জন আহত হয়। তিনি জানান, বেলা ১২টার দিকে নূর হাসপাতালে মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭০৩ ঘ.