ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানকে (স্পারসো) আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অর্থ বরাদ্দের প্রতিশ্র"তি দিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
'জননিরাপত্তা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে মহাকাশ প্রযুক্তি প্রয়োগে ভূ-সম্পদ, দূর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ' শীর্ষক দুদিনব্যাপী জাতীয় সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্র"তি দেন। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে স্পারসো মিলনায়তনে এর উদ্বোধন করা হয়।
মহাকাশ ও উপগ্রহ প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক ও টেকসই উন্নয়নের গতিকে ত্বরাণি
bdnews24