২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনকে ভোট দেওয়ার আহ্বান এরশাদের

প্রাকৃতির সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দেওয়ার প্রচারিভাযান কর্মসূচি শুরু করেছে জাতীয় পার্টি (জাপা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 08:56 AM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাকৃতির সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দেওয়ার প্রচারিভাযান কর্মসূচি শুরু করেছে জাতীয় পার্টি (জাপা)। মঙ্গলবার দলের বনানী কার্যালয়ে এক অনুষ্ঠানে মোবাইল ফোনে এসএমএসে সুন্দরবনকে একটি ভোট দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ। তিনি বলেন, সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য হিসেবে নির্বাচন করা গেলে বাংলাদেশ বিশ্বে আরো পরিচিতি লাভ করবে। সুন্দরবন পর্যটকদের জন্য হবে একটি আকর্ষনীয় স্থান। সামাজিক আন্দোলনের অংশ হিসেবে দলমত নির্বিশেষে সবাইকে সুন্দরবনকে ভোট দেওয়ার আহ্বান জানান এরশাদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিএম কাদের, কাজী জাফর আহমেদ, কাজী ফিরোজ রশীদ, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার প্রমুখ। পরে সুন্দরবনকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মহাখালী ও গুলশান এলাকা প্রদক্ষিণ করে। মোবাইল ফোনে সুন্দরবনকে ভোট দিতে ম্যাসেজ অপশনে গিয়ে এসবি (SB) টাইপ করে ১৬৩৩৩ নম্বরে পাঠাতে হবে। এছাড়া www.new7wonders.com ওয়েবসাইট এবং ০০৪৪৭৫৮৯০০১২৯০-৭৭২৪ নম্বরে ফোন করেও ভোট দেওয়া যাবে। গত ২৩ জুন থেকে মোবাইলের এসএমএসের মাধ্যমে সুন্দরবনের পক্ষে ভোট নেওয়া শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৪৫০ ঘ.