২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে ইউএনও'র জিডি

ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার খায়রুল আনামের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইউএনও নুর উল্লাহ নুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 03:07 PM

Updated : 24 Aug 2022, 03:25 PM

ফেনী, গুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার খায়রুল আনামের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইউএনও নুর উল্লাহ নুরী। সোমবার সোনাগাজী থানায় এ জিডি (নম্বর- ১১২০) করেন বলে পুলিশ নিশ্চিত করেছে। জিডির উদ্ধৃতি দিয়ে সোনাগাজী থানার ওসি খুরশীদ আলম বলেন, মঙ্গলবার (২৮ জুন) উপজেলার চারটি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ক'দিন ধরে বিভিন্ন কেন্দ্রে প্রিজাইডিং ও পোলিং অফিসারসহ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের প্রশিক্ষণ হয়। সাব রেজিস্ট্রার খায়রুল আনামকে প্রিজাইডিং অফিসার হিসেবে অন্তর্ভুক্ত করে প্রশিক্ষণে আসার চিঠি পাঠানো হলেও তিনি চিঠি গ্রহণ করেননি। সোমবার বিকালে এ বিষয়ে কথা বলতে ইউএনও সাব রেজিস্ট্রি অফিসে গেলে খায়রুল তাকে লাঞ্ছিত করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর উল্লাহ নুরী বলেন, সাব রেজিস্ট্রার তার (ইউএনও) প্রতি যে আচরণ করেছেন তা ফৌজদারী অপরাধের সামিল। খায়রুল আনাম বলেন, তিনি এই দায়িত্ব পালনে বাধ্য নন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.