২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ৪

সাভারের আশুলিয়ায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৮ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 02:34 PM

Updated : 24 Aug 2022, 03:25 PM

সাভার, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৮ জন। সোমবার বিকালে আশুলিয়ার জামগড়া এলাকায় নরসিংহপুরে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হচ্ছেন- জরিফা (২৫), মাহমুদা (৩০), নিখিল চন্দ্র দাস মনি (৪৫) ও রানী আক্তার (৩৪)। তারা সকলেই লেগুনার যাত্রী। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আইয়ুব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে ৩টার দিকে টঙ্গীগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যায়। আহত রাণী আক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে জানান এসআই। নিহতদের ঠিকানা পাওয়া যায়নি। দুর্ঘটনায় আহত আট জনকে সাভারের নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এসআই জানান, পুলিশ ট্রাক ও লেগুনা আটক করেছে। চালকেরা পালিয়ে গেছে। এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০২৯ ঘ.